News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে সফর প্রধানমন্ত্রীর, মোদী যাবেন মহারাষ্ট্রেও
Image

১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে সফর প্রধানমন্ত্রীর, মোদী যাবেন মহারাষ্ট্রেও

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার, ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন। ওই দিন সকালে লখনউতে তিনি “উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন-২০২৩”-এর উদ্বোধন করবেন। এছাড়া “গ্লোবাল ট্রেড শো”-এর পাশাপাশি “ইনভেস্ট ইউপি ২.০” কর্মসূচিরও সূচনা করবেন তিনি। উত্তর প্রদেশের পাশাপাশি মহারাষ্ট্রের বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

মুম্বইতে দুপুর ২.৪৫ মিনিট নাগাদ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং মুম্বই-সাইনগর শিরডি বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেনগুলি দেশের নবম এবং দশমতম বন্দে ভারত ট্রেন হবে। এরপর বিকেল সাড়ে ৪টায়, তিনি মুম্বইয়ের মারোল-এ আলজামেয়া-তুস-সাইফিয়া- দ্য সাইফি একাডেমী–র নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top