News Flash

  • Home
  • দিনের খবর
  • বিকাশ মিশ্র মামলার শুনানী পিছিয়ে গেল দু’দিন, আদালতের তোপে জেল
Image

বিকাশ মিশ্র মামলার শুনানী পিছিয়ে গেল দু’দিন, আদালতের তোপে জেল

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : কয়লা পাচারে বিকাশ মিশ্র মামলার শুনানি শুক্রবার পর্যন্ত পিছিয়ে গেল। আদালতের নির্দেশ অগ্রাহ্য করে কীভাবে আসানসোল জেল অভিযুক্তকে হাসপাতালে রাখল, বুধবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

বুধবার সিবিআইকে বেঞ্চের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে গোটা ঘটনার দিন-তারিখ ধরে একটি সূচি জমা দিতে হবে আদালতকে। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার। পাশাপাশি আদালত অবমাননার মামলায় এদিন প্রেসিডেন্সি জেলের সুপারও হাজির ছিলেন।

আদালতের বক্তব্য, যদি প্রথাগত চিকিৎসার দরকার না হয়, তাহলে বিকাশকে হাসপাতাল থেকে জেলে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর করা হয়নি। এটা হাইকোর্টের নির্দেশ অমান্য করার শামিল। আদালতের অভিযোগ, ইচ্ছাকৃতভাব নির্দেশ অমান্য করা হয়েছে। এটা তদন্ত বানচাল করার একটা অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

এদিন বিচারপতি বাগচী বলেন, এই ব্যাপারে জেল কর্তৃপক্ষের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক। আমরা বুঝলাম, বিকাশকে জেরা করা হয়েছে।কিন্তু তাকে তো জেলে পাঠানোর কথা ছিল! অথচ তিনি কী করে হাসপাতালে থাকলেন, সেটাই বুঝতে পারছি না।

আদালতে সিবিআই অফিসার জানান, ৩১ অগস্ট এসএসকেএমের ডাক্তার এবং পরের দু’দিন কেন্দ্রীয় হাসপাতালের ডাক্তার বলেন, বিকাশ সুস্থ। ৮ সেপ্টেম্বর আদালত নির্দেশ দেয়। অথচ, ২ সেপ্টেম্বর জেল কর্তৃপক্ষ আদালতে মিথ্যে রিপোর্ট দিয়ে বলেছে, বিকাশ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে সেখান থেকে সরানো যাবে না।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top