News Flash

  • Home
  • বাণিজ্য
  • চাঙ্গা শেয়ার বাজার, বাজারে স্বস্তির হাওয়া
Image

চাঙ্গা শেয়ার বাজার, বাজারে স্বস্তির হাওয়া

মুম্বই, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বাজার খুলতেই চাঙ্গা শেয়ার বাজার। বুধবার বাজারে চমক দিয়ে ফের শীর্ষে আদানি গোষ্ঠীর শেয়ার । চলতি সপ্তাহে পতনের পর এদিন বাজারে স্বস্তির হাওয়া। আদানি গোষ্ঠীর ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ বেড়েছে ২০.০৪ শতাংশ। আদানি পোর্ট বেড়েছে ৮.৩৩ শতাংশ। আদানি ট্র্যান্সমিশন, আদানি পাওয়ার, আদানি উইলমার, এনডিটিভি প্রায় ৫ শতাংশ হারে বেড়েছে। তবে ৫ শতাংশ করে পড়েছে আদানি গ্রিন ও আদানি টোটাল গ্যাস ১ শতাংশ পড়েছে এসিসি সিমেন্টও।

পাশাপাশি মুকেশ আম্বানির রিল্যায়েন্সও ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি ও রিল্যায়েন্সের হাত ধরে এদিন শেয়ার বাজার মাঝারি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সেনসেক্সের উত্থান হয়েছে ৩৭৭.৭৫ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬০ হাজার ৬৬৩.৭৯ পয়েন্টে। এদিন নিফটির উত্থান হয়েছে ১৫০.২০ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ। দিনের শেষে নিফটিফিফটি হয়েছে ১৭ হাজার ৮৭১.৭০ পয়েন্ট।

Releated Posts

আরবিআই এমপিসি বৈঠকে সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা কম, মত অর্থনীতিবিদদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আগামী সপ্তাহে আরবিআই-এর মনিটারি পলিসি কমিটি বৈঠকে রেপো রেট বা নীতিগত অবস্থানে বড় কোনও…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এলপিজি অনিয়মে কড়া পদক্ষেপ, ১০ ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করল এইচপিসিএল

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): এলপিজি বিতরণে অনিয়মের অভিযোগে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচপিসিএল। সংস্থাটি জানিয়েছে, অনিয়মে জড়িত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): মধ্যপ্রাচ্যে সংঘাত এবং ডলারের…

ByByadmin Mar 6, 2026

ভারতীয় রিফাইনারিগুলিকে রুশ তেল কেনায় ৩০ দিনের ছাড়, তেলের দামে পতন

নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): যুক্তরাষ্ট্র ভারতীয় তেল শোধনাগারগুলিকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের…

ByByadmin Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top