News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী
Image

বিশ্বে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : অস্বস্তি ক্রমশই বাড়ছে। আগের দিনের তুলনায় বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। শুধু তাই নয়, দৈনিক আক্রান্তের সংখ্যা ফের দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য কমেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৮৩৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে জাপান আর দৈনিক মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র।

পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৫৩ হাজার ৮৪০ জন। এ নিয়ে মহামারি শুরু হওয়ার পরে বিশ্বে করোনায় আক্রান্ত হলেন ৬৭ কোটি ৬৫ লক্ষ ৭৪ হাজার ৭০৮ জন। নতুন করে আরও ৮৩৩ জন প্রাণ হারানোয় করোনার বলি হয়েছেন ৬৭ লক্ষ ৭৪ হাজার ৬০১ জন। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৮ হাজার ৮৮১ জন। এ নিয়ে করোনা জয় করলেন ৬৪ কোটি ৯১ লক্ষ ৩২ হাজার ১৪৭ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৬ লক্ষ ৬৭ হাজার ৯৬০ জনে।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top