News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি নেতাদের হাতে আনারস ধরিয়ে দিয়ে দিল্লী ফেরত পাঠানো হবে : প্রদ্যোত
Image

বিজেপি নেতাদের হাতে আনারস ধরিয়ে দিয়ে দিল্লী ফেরত পাঠানো হবে : প্রদ্যোত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ চাকমা সম্প্রদায়ের লোকদের মধ্যে ভয় কমানোর জন্য তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মা স্পষ্ট ভাষায় বলেছেন যে চাকমাদের রাজ্যের আদিবাসীদের থেকে নিজেদের বিচ্ছিন্ন বোধ করা উচিত নয়৷ কিছু লোক চাকমাদের বাংলাদেশী বলে বৈষম্য করার চেষ্টা করে৷ আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি৷ চাকমারাও আমাদের রাজ্যের আদিবাসী৷ তিপ্রাসা ও চাকমাদের মধ্যে এই বিভাজনের অবসান হওয়া উচিত৷ আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ, চাকমা অধ্যুষিত পেচারথাল বিধানসভা কেন্দ্রে এক দলীয় সভায় প্রদ্যোত একথা বলেন৷
তিনি বলেন, বিজেপির অর্থ শক্তি আছে কিন্তু ভালোবাসার শক্তি আছে৷ মানুষের আমাদের প্রতি আস্থা আছে৷ যদি বিজেপি এসে আপনাকে অর্থের প্রস্তাব দেয়, তবে তা নিন, দ্বিধা করবেন না৷ এটা তাদের টাকা নয়৷ টাকাটা কিছু ঠিকাদার বা বড় ব্যবসায়ীর৷ টাকা নিন এবং যখন আপনি ভোট দিতে যাচ্ছেন তখন তিপ্রা মথাকে ভোট দিন৷ এবার সমস্ত বিজেপি নেতাদের আনারস নিয়ে দিল্লিতে ফেরত পাঠানো হবে, বলেন প্রদ্যোত৷
বিপ্লব কুমার দেবকে সরানোর বিষয়েও প্রশ্ণ তুলে বলেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে, বিজেপি বিপ্লব দেবকে নেতা হিসাবে প্রজেক্ট করেছিল এবং ২০২৩-এর জন্য তারা অন্য নেতা মানিক বাবুকে নিয়ে এসেছে৷ পরিবর্তনের নামে চেহারা পরিবর্তন করা হয়েছে এবং বাকিগুলি একই রকম রয়েছে বলে প্রদ্যোত কিশোর দেববর্মা বলেছেন৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top