News Flash

Image

ইভিএম কমিশনিং প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷  সদর মহকুমার সবকটি বিধানসভা কেন্দ্রের ইভিএম কমিশনিং এর কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে৷ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই কমিশনিং এর কাজ চলছে৷আগামী ১৬ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার ৬০ আসনে ভোট গ্রহণ৷ ভোট গ্রহণের প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ ভোট গ্রহণ কে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে৷ মঙ্গলবার সদর মহাকুমার সব কটি বিধানসভা কেন্দ্রের ইভিএম কমিশনিং এর কাজ শুরু হয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানান সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ইভিএম কমিশনিং এর কাজ শুরু হয়েছে৷ আজকের মধ্যেই কমিশনিং এর কাজ শেষ করা সম্ভব হবে বলে ওই আধিকারিক আসা ব্যক্ত করেছেন৷ তিনি তথ্য দিতে গিয়ে আরো জানান ৮ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top