নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ সদর মহকুমার সবকটি বিধানসভা কেন্দ্রের ইভিএম কমিশনিং এর কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে৷ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই কমিশনিং এর কাজ চলছে৷আগামী ১৬ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার ৬০ আসনে ভোট গ্রহণ৷ ভোট গ্রহণের প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ ভোট গ্রহণ কে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে৷ মঙ্গলবার সদর মহাকুমার সব কটি বিধানসভা কেন্দ্রের ইভিএম কমিশনিং এর কাজ শুরু হয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানান সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ইভিএম কমিশনিং এর কাজ শুরু হয়েছে৷ আজকের মধ্যেই কমিশনিং এর কাজ শেষ করা সম্ভব হবে বলে ওই আধিকারিক আসা ব্যক্ত করেছেন৷ তিনি তথ্য দিতে গিয়ে আরো জানান ৮ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে৷

ইভিএম কমিশনিং প্রক্রিয়া শুরু
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















