News Flash

  • Home
  • খেলা
  • বর্ডার-গাভাসকর সিরিজে বড় পরীক্ষার সামনে অধিনায়ক রোহিত শর্মা
Image

বর্ডার-গাভাসকর সিরিজে বড় পরীক্ষার সামনে অধিনায়ক রোহিত শর্মা

নাগপুর, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আর দুদিন পরেই নাগপুরে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার সিরিজ। এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য। টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার এটা সেরা সুযোগ ‘দ্য হিটম্যানের’ সামনে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে টেস্ট অধিনায়কত্ব নেন রোহিত শর্মা। এরপর থেকে চোট সমস্যায় ভোগেন তিনি। বেশ কিছু টেস্ট ম্যাচে দলের বাইরেও থাকতে হয়। তবে এবারে গুরুত্বপূর্ণ সিরিজে রোহিত শর্মার অধিনায়কত্ব থাকবে আঁতসকাচের তলায়।

একসময় রোহিত শর্মার অধিনায়কত্বের ভুয়সী প্রশংসা করেন দীনেশ কার্তিক। জানিয়েছিলেন, রোহিত শর্মা হচ্ছেন বোলারস ক্যাপ্টেন। খেলোয়াড়দের উপর ভরসা রাখতে জানেন। বোলারদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেন না। এরই সঙ্গে রয়েছে গেম-রিডিং এবং গেম মেকিং ক্ষমতা। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দুর্দান্ত রেকর্ড রয়েছে রোহিত শর্মার। লাল বলের ক্রিকেটে কি আদৌ সেই ছাপ রাখতে পারবেন রোহিত শর্মা, এখন সেটাই দেখার।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top