News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে জয়ে ফিরলো হোলিক্রশ স্কুল
Image

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে জয়ে ফিরলো হোলিক্রশ স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। জয়ে ফিরলো তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুল। নূণ্যতম গোলে পরাজিত করলো কিল্লার মাইথুলং বাড়ি স্কুলকে। শেষ ম্যাচে মাঠে না আসা হোলিক্রশের ফুটবলাররা এদিন জয়ের জন্য মরিয়া ছিলো। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে হরিপূর্ণ জমাতিয়া-‌র মেয়েরা। শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেললেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে ব্যর্থ হয়েছিলো প্রথমার্ধে। ম্যাচ তখন শেষের দিকে। উৎকন্ঠায় ছটফট করছিলেন হোলিক্রশ স্কুলের কোচ। তখনই গোল পেয়ে যায় হোলিক্রশ স্কুল। গোলটি করে পিনকি ঝারা। জটলা থেকে। খেলা পরিচালনা করেন সুপ্রীয়া দাস। প্রসঙ্গত:‌ ফুটবল ফেডারেশনের আর্থিক সহায়তায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে আসর। আজ হবে দুটি ম্যাচ। সকাল সাড়ে ১১ টায় চলমান সঙ্ঘ খেলবে মাইথুলং বাড়ি স্কুলের বিরুদ্ধে এবং দুপুর ১টায় কিল্লা মর্ণিং ক্লাব খেলবে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে।

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top