ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। জয়ে ফিরলো তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুল। নূণ্যতম গোলে পরাজিত করলো কিল্লার মাইথুলং বাড়ি স্কুলকে। শেষ ম্যাচে মাঠে না আসা হোলিক্রশের ফুটবলাররা এদিন জয়ের জন্য মরিয়া ছিলো। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে হরিপূর্ণ জমাতিয়া-র মেয়েরা। শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেললেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে ব্যর্থ হয়েছিলো প্রথমার্ধে। ম্যাচ তখন শেষের দিকে। উৎকন্ঠায় ছটফট করছিলেন হোলিক্রশ স্কুলের কোচ। তখনই গোল পেয়ে যায় হোলিক্রশ স্কুল। গোলটি করে পিনকি ঝারা। জটলা থেকে। খেলা পরিচালনা করেন সুপ্রীয়া দাস। প্রসঙ্গত: ফুটবল ফেডারেশনের আর্থিক সহায়তায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে আসর। আজ হবে দুটি ম্যাচ। সকাল সাড়ে ১১ টায় চলমান সঙ্ঘ খেলবে মাইথুলং বাড়ি স্কুলের বিরুদ্ধে এবং দুপুর ১টায় কিল্লা মর্ণিং ক্লাব খেলবে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে।

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে জয়ে ফিরলো হোলিক্রশ স্কুল
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















