News Flash

  • Home
  • দেশ
  • আপ-বিজেপি ঝামেলায় তৃতীয়বারের জন্য আটকে গেল দিল্লির মেয়র নির্বাচন
Image

আপ-বিজেপি ঝামেলায় তৃতীয়বারের জন্য আটকে গেল দিল্লির মেয়র নির্বাচন

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আজ সোমবার তৃতীয়বার দিল্লির মেয়র নির্বাচনকে ঘিরে হইহট্টগোলে বানচাল হয়ে গেল। লেফটেন্যান্ট গভর্নের মনোনীত ১০ সদস্যকে ভোটদানের অনুমোদন দেওয়ার বিরুদ্ধে তুমুল প্রতিবাদে শামিল হন আম আদমি পার্টির কাউন্সিলররা। পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি। সবমিলিয়ে পরিস্থিতি ঘোরালো হলে সভা মুলতুবি করে দেন প্রিসাইডিং অফিসার। এর আগে দু’বার বিজেপি এবং আপের মধ্যে ঝামেলার জেরে তা স্থগিত হয়ে গিয়েছিল মেয়র নির্বাচন। রাজধানীর লেফটেন্যান্ট গভর্নরের পাওয়া ১০ সদস্য ভোটদান করতে পারবে কি না সেই বিতর্কেই স্থগিত হয় ৬ জানুয়ারির মেয়র নির্বাচন। এরপর ২৪ জানুয়ারি বিশৃঙ্খলার কারণ দেখিয়ে সভা মুলতুবি করে দেন প্রিসাইডিং অফিসার।

১৫ বছর ধরে পুরবোর্ডের ক্ষমতায় ছিল বিজেপি। তাকে সরিয়ে সদ্য ক্ষমতায় এসেছে আপ। সংখ্যার জোরে মেয়র পদে তারাই জিতবে। তবে স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে ততটা নিশ্চিত নয় অরবিন্দ কেজরিওয়ালের দল। ১৮ সদস্যের স্ট্যান্ডিং কমিটির ৬ জনের নির্বাচন হবে আজ। এর মধ্যে আপ তিনটি জিতবে এবং বিজেপি দুটি। ছ’ নম্বর আসনও বিজেপির জেতার কথা যদি লেফটেন্যান্ট গভর্নরের মনোনীত ১০ সদস্যকে ভোট দিতে দেওয়া হয়। বাকি ১২ জন স্ট্যান্ডিং কমিটি সদস্যকে জোনাল নির্বাচনের মাধ্যমে নির্বাচন।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top