News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেলস্টেশনে শিশু-মহিলা সহ ৮ রোহিঙ্গা সমেত ১২ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার
Image

আগরতলা রেলস্টেশনে শিশু-মহিলা সহ ৮ রোহিঙ্গা সমেত ১২ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগরতলা রেলওয়ে স্টেশনে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে জিআরপিএফ।

জিআরপি সূত্রে জানা গছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিয়োগে ১২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দুই শিশুসন্তান সহ ছয়জন পুরুষ এবং ছয়জন মহিলা রয়েছেন। তবে ধৃত ১২ জনের মধ্যে ৮ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি, বলেছে সূত্রটি।

সূত্রটি আরও জানিয়েছে, গ্রেফতার বারোজনের মধ্যে এক রোহিঙ্গা-দালালও রয়েছে। বিদেশি নাগরিকদের দেশের বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার প্ৰলোভন দিয়ে এই দালাল হায়দরাবাদ থেকে এখানে এসেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিদেশি আইনে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছে জিআরপিএফ-এর সূত্রটি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সীমান্তবর্তী সিপাহিজলা জেলার কমলাসাগর বিধানসভার কেন্দ্রের মতিনগর এলাকা থেকে ৬ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছিল। এরাও চাকরির জন্য হায়দরাবাদি দালালের হাত ধরে এসেছিল বলে জানা গিয়েছিল

Releated Posts

বিধানসভায় জাতীয় পতাকা অবমাননা, বিতর্ক

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শনকে জাতীয়তাবাদ ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের সময় জনজাতি…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

কলসীরমুখে ইরিক্সা চালককে ডেকে মারধরের অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ২৭ আগস্ট: কলসীরমুখ বাজার এলাকায় এক  ইরিক্সা চালককে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 27, 2026

উদয়পুর চকবাজারে প্রশাসনের অভিযান, উদ্ধার মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী

উদয়পুর, ২৭ আগস্ট: সাধারণ মানুষের স্বার্থে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদয়পুর শহরের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 27, 2026

উন্নয়নের দাবি বনাম দেবকুমার পাড়ার বাস্তব চিত্র, ক্ষোভে গ্রামবাসী

আগরতলা, ২৭ আগস্ট: ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের নানা দাবি ও প্রচারের মাঝেই কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top