News Flash

  • Home
  • বিদেশ
  • ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, আহত বহু
Image

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, আহত বহু

ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : পাকিস্তানে কোয়েটা পুলিশ লাইন এলাকাতে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের মৃ্ত্যুর দিনেই ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত বহু। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাক সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় দু’জন সুরক্ষাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর উদ্ধারকার্যের দায়িত্বে থাকা জিসান আহমেদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাটি পুরো খালি করে দেওয়া হচ্ছে।” এই নিয়ে চলতি সপ্তাহে পাকিস্তানে তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটল। যদিও পাক পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top