News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • সচিত্র ভোটার পরিচয়পত্র ছাড়াও ভারতের নির্বাচন কমিশন ১২টি বিকল্প পরিচয়পত্র অনুমোদন করেছে
Image

সচিত্র ভোটার পরিচয়পত্র ছাড়াও ভারতের নির্বাচন কমিশন ১২টি বিকল্প পরিচয়পত্র অনুমোদন করেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷আগামী ১৬ ফেবয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হবে৷ রাজ্যের প্রায় একশো শতাংশ ভোটারের স্বচিত্র ভোটার পরিচয়পত্র রয়েছে৷ যদি কোনও ভোটার ভোটকেন্দ্রে তাদের ভোটার পরিচয়পত্র দেখাতে না পারেন তবে ভোটারগণ বিকল্প হিসেবে অন্য ১২টি পরিচয়পত্র দেখিয়েও ভোট দিতে পারবেন৷ এগুলি হলো আধার কার্ড, এমজিএন রেগা জবকার্ড, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের দেওয়া ছবি সম্বলিত পাসবই, শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্যবীমার মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর-এর দেওয়া আরজিআই মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবি সহ পেনশনের নথি, কেন্দ্রীয় সরকার / রাজ্য সরকার / পিএসইউ / পাবলিক লিমিটেড কোম্পানির কর্মীদের ছবি সম্বলিত সার্ভিস আইডেন্টিটি কার্ড, এমপি / এমএলএ / এমএলসিগণকে দেওয়া অফিসিয়াল আইডেন্টিটি কার্ড এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের দেওয়া ইউনিক ডিসেবিলিটি আইডি৷ আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে একথা জানান৷ ভারতের নির্বাচন কমিশন এই ১২টি বিকল্প পরিচয়পত্র অনুমোদন করেছে৷
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এবার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের জন্য রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে মডেল পোলিং স্টেশন খোলা হবে ৮৮টি৷ মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে ৯৭টি৷ তিনি জানান, এই কেন্দ্রগুলিতে নিরাপত্তা কর্মীরাও মহিলাই হবেন৷ দিব্যাঙ্গজন পরিচালিত ভোটকেন্দ্র খোলা হবে ২৮টি৷ এই ভোটকেন্দ্রগুলিতে সবাই দিব্যাঙ্গজন হবেন এমন নয়৷ প্রতিটি বুথে দু’একজন থাকবেন৷ দিব্যাঙ্গজনরাও যে সমানভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন তা তুলে ধরতেই এই ব্যবস্থা৷ নবীন প্রজন্মকে নির্বাচনী কাজে উৎসাহিত করতে যুবক যুবতীদের দ্বারা পরিচালিত ভোটকেন্দ্র খোলা হবে ৩৩টি৷ সিইও জানান, মডেল বুথগুলিতে রাজ্যের ঐতিহ্য, সংস্ক’তি উল্লেখযোগ্য স্থানগুলি তুলে ধরা হবে৷
মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ইভিএম কমিশনিং, পোস্টাল ব্যালট, সার্ভিস ভোটার এবং টেণ্ডার ব্যালটে ভোটদানের জন্য ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হয়েছে৷ আগামী ৬ থেকে ৮ ফেবয়ারি সারা রাজ্যে ইভিএম কমিশনিং করা হবে৷ তিনি জানান, আগামী ৯ ফেবয়ারি ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা আসাম এবং মিজোরামের মুখ্যসচিব এবং পুলিশ মহানির্দেশকদের নিয়ে ভার্চয়ালি যৌথ বৈঠক করবেন৷ সারা রাজ্যেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে৷ এখন পর্যন্ত সারা রাজ্যে ২৯ কোটি ২৫ লক্ষ ৭৪ হাজার টাকার বেআইনি মদ, নেশা দ্রব্য, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top