News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ স্কুল ক্রিকেট : জয় দিয়ে শুরু ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের
Image

আন্তঃ স্কুল ক্রিকেট : জয় দিয়ে শুরু ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। জয় দিয়ে শুরু ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৭ আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শনিবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির ৯  উইকেটের ব্যবধানে শিক্ষা নিকেতন স্কুলকে পরাজিত করেছে। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে শিক্ষা নিকেতন স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারের খেলায় শিক্ষা নিকেতন স্কুল ২১ ওভার ৪ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রিয়ব শর্মা সর্বাধিক ১৩ রান পায়। অতিরিক্ত খাতে পেয়েছে ৩৬ রান। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের সুমিত যাদব ২৩ রানে ৩টি এবং অর্কজিৎ পাল ও অনিকেত দে দুটি করে উইকেট পেয়েছে। জয় দাস ও দেবরাজ সরকার পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির ৯ ওভার ৪ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। সুমিত যাদব ১ রানে আউট হলেও অর্ক জিৎ পাল ৩৫ রানে অপরাজিত থেকে সঙ্গে অধিনায়ক দেবরাজ সরকারকে (অপরাজিত ২০ রান) নিয়ে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের অলরাউন্ডার অর্কজিৎ পাল পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top