News Flash

  • Home
  • খেলা
  • সুপার ফোর ম্যাচ জমজমাট লিড নেওয়ার লক্ষ্যে আরসিসি
Image

সুপার ফোর ম্যাচ জমজমাট লিড নেওয়ার লক্ষ্যে আরসিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। প্রথম দিনে ১১ উইকেটের পতন। লিড নেওয়ার লক্ষ্যে ধীরে সুস্থে এগুচ্ছে এনএসআরসিসি। দুই দিনের ম্যাচ। প্রথম দিনে জি.বি প্লে সেন্টার বনাম এনএসআরসিসি’র ম্যাচ বেশ জমজমাট পর্যায়ে। আগামীকাল ম্যাচের অন্তিম দিনে দুদলই মরিয়া প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য। তবে পাল্লা ভারী এনএসআরসিসি’র। কেননা, তারা এই মুহূর্তে ৯৩ রানে পিছিয়ে রয়েছে ঠিকই, তবে হাতে রয়েছে আরো নটি উইকেট। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর ক্রিকেটে জিবি প্লে সেন্টার ও এনএসআরসিসি’র ম্যাচ চলছে এমবিবি স্টেডিয়ামে। ‌ সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে জিবি প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এনএসআরসিসি’র মাহিন, বিশ্বজিৎ ও শঙ্খনীলের দাপটে জিবি প্লে সেন্টারের শুরুটা তেমন ভালো হয়নি। ৬৫.৫ ওভার খেলে জিবি প্লে সেন্টার প্রথম ইনিংস ১৫৯ রাম সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক উজ্জ্বয়ন বর্মনের অপরাজিত ৪৮ রান এবং অনীক দাসের ১৯ রান উল্লেখ করার মতো। এন এস আর সি সি’র মাহিন চৌধুরী একাই পাঁচটি উইকেট তুলে নেয় চব্বিশ রানের বিনিময়ে। এছাড়া, বিশ্বজিৎ বিশ্বাস ও শঙ্খনীল সেনগুপ্ত দুটি করে উইকেট পেয়েছে। অনুরাগ দাস পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে এনএসআরসিসি দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২৪ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। এর মধ্যে ১ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে নেয়। এককথায়, এনএসআরসিসি এই মুহূর্তে ৯৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে আরও নয়টি। দলের ওপেনার মাহিন চৌধুরী দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে অপরাজিত থেকে ২৯ রান সংগ্রহ করে দলকে ভালো স্কোরের লক্ষ্যে এগিয়ে নিতে চাইছে। শঙ্খনীল সেনগুপ্ত ১৭ রানে আউট হলেও রাজদীপ পাল উইকেটে রয়েছে ব্যক্তিগত চার রানে। জিবি প্লে সেন্টারের সোম্রাংশু পাল পেয়েছে একমাত্র উইকেটটি।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top