News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ সুপার ফোর : চালকের আসনে চাম্পামুড়া, ব্যাকফুটে অনুরাগী
Image

অনূর্ধ্ব ১৫ সুপার ফোর : চালকের আসনে চাম্পামুড়া, ব্যাকফুটে অনুরাগী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। সুপার ফোরের লড়াই শুরু। দুই দিনের ম্যাচ। প্রথম দিনেই চালকের আসনে চাম্পামুড়া। ব্যাটিং ব্যর্থতায় ক্রিকেট অনুরাগী কিছুটা ব্যাকফুটে থাকলেও আগামীকাল ম্যাচের অন্তিম দিনে বোলার্সরা চেষ্টা চালাবে চাম্পামুড়ার ব্যাটার্সদের থামাতে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর ক্রিকেটে অনুরাগী বনাম চাম্পামুড়ার ম্যাচ চলছে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। ‌ সকালে ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। চাম্পামুড়ার স্নেহাশীষ, অনিরুদ্ধ’র দাপটে ক্রিকেট অনুরাগীর শুরুটা তেমন ভালো হয়নি। ৫০.৪ ওভার খেলে ক্রিকেট অনুরাগীর প্রথম ইনিংস ১০৪ রানে থেমে যায়। দলের পক্ষে শাহীন জামান চৌধুরীর সর্বাধিক ২৯ রান এবং আয়ুষ্মান সেনের ২২ রান উল্লেখ করার মতো। চাম্পামুড়ার স্নেহাশীষ পাল তিনটি এবং অনিরুদ্ধ পাল ও অতনু রায় দুটি করে উইকেট পেয়েছে। সন্দীপন দাস পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৭ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। এর মধ্যে চার উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে নেয়। এককথায়, চাম্পামুড়া এই মুহূর্তে ৮৩ রানে এগিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে আরও ছয়টি। দলের অধিনায়ক অর্কজিত সাহার অনবদ্য অপরাজিত ৯৬ রান দলকে ভালো স্কোরের লক্ষ্যে এগিয়ে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত শতকের দোরগোড়ায় রয়েছে। এছাড়া, স্নেহাশীষ পালের ৩৯ রান এবং অধি দেবনাথের ২৬ রানও উল্লেখ করার মতো। অর্কজিতের সঙ্গে অতনু রায় রয়েছে ২০ রানে নাইট ওয়াচম্যানের ভূমিকায়। ক্রিকেট অনুরাগীর অয়ন রায়, আয়ুষ্মান সেন ও আমন মিয়া প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top