News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে ক্রিকেট সহজ জয় জামিরছড়ার
Image

লংতরাইভ্যালিতে ক্রিকেট সহজ জয় জামিরছড়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। জয় পেলো জামিরছড়া ক্রিকেট জোন। ১০০ রানে পরাজিত করলো মাসলি ক্রিকেট জোনকে। মহকুমাক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে শনিবার ব্যাট হাতে দাপট দেখায় বিজয়ী দলের সমরাজ চৌধুরি। করে চোখ ঝলসানো শতরান। এছাড়া বল হাতে বিধ্বংসী ছিলো মহ:‌ ইরফান আলি। সমরাজের শতরান এবং ইরফানের বিধ্বংসী বোলিংযের কঁাধে ভর দিয়ে প্রথমে ব্যাট নিয়ে ২২৭ রান করে জামিরছড়া ক্রিকেট জোন। দলের হয় ৭ নম্বরে ব্যাট করতে নেমে সমরাজ ৬৩ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১০ রান করে। এছাড়া দলের পক্ষে প্রসেনজিৎ দাস ৫২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ এবং তুজিম দেওয়ান ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৬ রান। মাসলি ক্রিকেট জোনের পক্ষে দেবজিৎ দেবনাথ (‌৩/‌৮),তন্ময় চন্দ (‌৩/‌৩৯) এবং কিষান মুন্ডা (‌২/‌৪২) সফল বোলার। জবাবে খেলতে নেমে মহ:‌ ইরফান আলির (‌৬/‌১৯) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় মাসলি ক্রিকেট জোন। দলের পক্ষে বিশ্বজিৎ গোপ ‌‌‌‌২৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬, কিষান মুন্ডা ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯,তন্ময় চন্দ ১২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অভিজিৎ দেব ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। জামিরছড়া ক্রিকেট জোনের পক্ষে ইরফান ছাড়া সৈকত দাস (‌২/‌২১) সফল বোলার।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top