News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে তৈরী করা হয়েছে বাজেট : বিজেপি
Image

স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে তৈরী করা হয়েছে বাজেট : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে তৈরি করা হয়েছে বাজেট৷  শনিবার প্রদেশ বিজেপি-র নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক করে বলেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য৷ বাজেটে পি এম বিকাশ নামে একটি প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে৷ যাতে ক্ষুদ্র, হস্তকারু শিল্পকে যুক্ত করা হয়েছে৷ উৎসাহিত করা এবং বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এতে ত্রিপুরার মত রাজ্য সরাসরি উপকৃত হবে৷ কৃষিতে ডাটা বেইস তৈরি করা হবে৷ ৬ হাজার কোটি টাকা মৎস চাষ ও পশু পালনের জন্য রাখা হয়েছে৷ এই সিদ্ধান্তগুলি রাজ্যের জন্য যথেষ্ট উপযোগী৷ এই বাজেট গরীব ও মধ্যবিত্তের সহায়ক বাজেট৷ শনিবার প্রদেশ বিজেপি-র নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক করে বলেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য৷ এই বাজেট সাধারণ মানুষের বাজেট বলেও জানান তিনি৷ রাজ্যে বিরোধীদের কোন অস্তিত্ব নেই৷ সর্বত্র প্রার্থী দেওয়ার মত অবস্থায় নেই বিরোধীরা৷ তাই তাদের মধ্যে জোট হয়েছে৷ বিগত ৫ বছরে এই সরকার মানুষের স্বার্থে প্রচুর কাজ করেছে৷ সরকারের নিজস্ব প্রকল্পগুলি লিখিত আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প বাম শাসনেও ছিল৷ কিন্তু সেই সময় তার সঠিক বাস্তবায়ন ঘটেনি৷ গৃহ নির্মাণ প্রকল্প বড় উদাহরণ৷ সিপিএম দলের মূল লক্ষ্য ছিল দলীয় কার্যালয় নির্মাণ৷ সেই কার্যালয় নেশাকারবারীদের টাকায় হয়েছে৷ তাদের জনগনের জন্য কাজ করার মন ছিল না৷ বর্তমানে সেই কেন্দ্রীয় প্রকল্প গুলি সঠিক ভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি৷ ১৩ ফেব্রুয়ারী রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top