News Flash

  • Home
  • দেশ
  • বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ অভিষেকের
Image

বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ অভিষেকের

কেশপুর, ৪ ফেব্রুয়ারি (হি স)। কেশপুরের আনন্দপুরে জনসভার আগেই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শনিবার দুপুরে আনন্দপুর যাওয়ার আগে অভিষেক যান খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত মাতকাতপুর সংলগ্ন তেঘড়ি গ্রামে। ওই গ্রামে রয়েছে প্রায় ৯২-৯৩টি বাড়ি। গ্রামে ঢুকেই বেশ কিছু বাড়ি যান তিনি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। অভাব- অভিযোগ শোনেন স্থানীয় মানুষদের। উঠে আসে পানীয় জল থেকে আবাস, সেচজমিতে পাট্টা সহ বিভিন্ন প্রসঙ্গ।

স্থানীয়দের কথা শুনে অভিষেক সঙ্গে সঙ্গে ফোন করেন সেচমন্ত্রীকে। তাঁকে বলতে শোনা যায়, আপনার অপারেশন হয়েছিল। শরীর কেমন আছে? আজ সভা আছে আনন্দপুরে। জনসভার আগে তেঘড়ি গ্রামে এসেছেন বলে জানিয়ে অভিষেক বলেন, এখানকার মানুষদের পাট্টা নিয়ে কিছু দাবি আছে। তা যেন অগ্রাধিকার দিয়ে দেখা হয়। সেচমন্ত্রী বলেন, সমস্ত সমস্যা গুরুত্ব দিয়ে দেখে দ্রুত সমাধান করা হবে।

এর পরেই গ্রামবাসীদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন অভিষেক। স্থানীয়দের বিশ্বাস, দ্রুত সমস্যার সমাধান হবে। অভিষেকের এই জনসংযোগে পঞ্চায়েত নির্বাচনের আগে অক্সিজেন পেল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন লক্ষ্য নির্বাচনের আগে সমস্যা সমাধানের। দল সূত্রে খবর, ১ মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top