News Flash

  • Home
  • খেলা
  • পঞ্জাবকে ৭১ রানে উড়িয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে সৌরাষ্ট্র
Image

পঞ্জাবকে ৭১ রানে উড়িয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে সৌরাষ্ট্র

রাজকোট, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : জিততে হলে পঞ্চম তথা শেষ দিনে পঞ্জাবকে করতে হত ২০০ রান। আর সৌরাষ্ট্রকে নিতে হত ৮ উইকেট। ম্যাচটি ড্র করলেও সেমিফাইনালে যেত পঞ্জাবই। কারণ তারা প্রথম ইনিংসে লিড পেয়েছিল। শনিবার পঞ্জাবের ব্যাটারদের নাকানিচোবানি খাইয়ে শেষ হাসি হাসল সৌরাষ্ট্রই। তারা পৌঁছে গেল রঞ্জি ট্রফির সেমিফাইনালে।

রাজকোটে ম্যাচের শেষ দিনে একেবারে টানটান ম্যাচে সৌরষ্ট্রকে জেতালেন দলের স্পিনার পার্থ ভুট। প্রথম ইনিংসে পঞ্জাব ১২৮ রানে এগিয়ে ছিল, সেখান থেকে তারা হারল ৭১ রানে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পঞ্জাবকে করতে হত ২৫২ রান। সেখানে চতুর্থ দিনের শেষে পঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৫২। শেষ দিন পঞ্জাবকে জিততে হলে করতে হত ২০০ রান আর সৌরাষ্ট্রের দরকার ছিল আর ৮ উইকেট। সেখান থেকে সৌরাষ্ট্রের তিন স্পিনার-পার্থ ভুট, ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজ দোদিয়া দুরন্ত পারফরম্যান্স করে দলের জয় নিশ্চিত করেন।
প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র করেছিল ৩০৩ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে পঞ্জাব করেছিল ৪৩১ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র করেছিল ৩৭৯ রান। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০তেই শেষ পঞ্জাবের খেল।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top