News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পরিবর্তনের হাওয়া বইছে : সুব্রত বরা
Image

ত্রিপুরায় পরিবর্তনের হাওয়া বইছে : সুব্রত বরা

আগরতলা, ৪ ফেব্রুয়ারী(হি.স) : ত্রিপুরায় পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ মানুষ রাজ্যে কংগ্রেস-সিপিএমের জোট সরকারকে প্রতিষ্ঠিত করবেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জোর গলায় দাবি করেন কংগ্রেসের ওবিসি শাখার ন্যাশানল কো-অর্ডিনেটর ইনচার্জ সুব্রত বরা।

আজ প্রদেশ কংগ্রেসের ওবিসি শাখার এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে এক বৈঠকের আয়োজন করা হয়ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের ওবিসি শাখার চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব, ত্রিপুরায় ওবিসি শাখার ন্যাশানল কো-অর্ডিনেটর ইনর্চাজ সুব্রত বরা সহ অন্যান্যরা।

এদিন সুব্রত বরা আশা প্রকাশ করে বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে সাধারন মানুষ ভ্রষ্টাচারে নিমজ্জিত বিজেপি সরকারের পতন নিশ্চিত করবেন। ত্রিপুরায় বামফ্রন্ট ও কংগ্রেসের জোট সরকার প্রতিষ্ঠা করবেন। কারণ, ত্রিপুরায় পরিবর্তনের হওয়া বইছে।

সাথে তিনি তীব্র ভাষায় সাধারণ বাজেটের সমালোচনা করেছেন। তার দাবি, সাধারন মানুষের জন্য বাজেটে নতুন প্রকল্প, যুব সমাজের জন্য চাকুরির ব্যবস্থা করেনি কেন্দ্রীয় সরকার। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিজেপি সরকার গরীব মানুষের বিরুদ্ধে। তাই, নির্বাচনে সাধারন মানুষ ভোটাধিকার প্রয়োগ করে গরীব বিরোধী বিজেপি সরকারের পতন করবেন, আশা প্রকাশ করেন তিনি।

Releated Posts

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top