News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বাম কংগ্রেস জোট রাজ্যবাসীকে কিছুই দিতে পারবে না ঃ হিমন্তবিশ্ব শর্মা
Image

বাম কংগ্রেস জোট রাজ্যবাসীকে কিছুই দিতে পারবে না ঃ হিমন্তবিশ্ব শর্মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ ফেব্রুয়ারী৷৷ বাম কংগ্রেস  জোট এই ত্রিপুরার মানুষকে গোল ছাড়া আর কিছুই দিতে পারবে না৷ শুক্রবার ২৯  কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রর বিজেপি দলের  মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সমর্থনে বিজয় সংকল্প সমাবেশে বলেন  আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা৷২০২৩ বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক দল বিজেপি৷ মধ্যে তারকা প্রচারকদের দিয়ে বিজেপি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে৷ শুক্রবার ২৯  কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রর বিজেপি দলের  মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সমর্থনে এক বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয় চাকমাঘাট ব্রিজ সংলগ্ণ মাঠে৷ এই সমাবেশের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা৷ এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথশর্মা, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা এবং তেলিয়ামুড়া  বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায় সহ প্রমুখ’’রা৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন পূর্বে  ত্রিপুরা শুধু লালে লাল ছিল৷  কিন্তু বর্তমানে  বদলেছে সময়৷ বদলেছে রাজ্যের রাজনৈতিক অবস্থা৷  বর্তমানে সেই লালেদের অস্তিত্ব অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না৷ তাছাড়া তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বাম কংগ্রেসের জোটের প্রসঙ্গ টেনে বলেন কংগ্রেস একটা রসগোল্লার মতো বড় গোল এবং সিপিআইএম-ও ঠিক তেমনি আরেকটি রসগোল্লার মতো  গোল৷ ফলে এই বামগ্রেস জোট এই ত্রিপুরার মানুষকে গোল ছাড়া আর কিছুই দিতে পারবে না৷ এই দিনের এই বিজয় সংকল্প সমাবেশে ২৯ কৃষ্ণপুর জনজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপজাতি অংশের জনগণের উপস্থিতি তেমন ভাবে চোখে পড়েনি৷

Releated Posts

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সংকটের প্রতিবাদে দিনমজুর ইউনিয়নের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেশন দোকানে চাল ছাঁটাই এবং চিনি সরবরাহ বন্ধের প্রতিবাদে…

ByByReshmi Debnath Aug 28, 2026

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top