নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ ফেব্রুয়ারী৷৷ বাম কংগ্রেস জোট এই ত্রিপুরার মানুষকে গোল ছাড়া আর কিছুই দিতে পারবে না৷ শুক্রবার ২৯ কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রর বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সমর্থনে বিজয় সংকল্প সমাবেশে বলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা৷২০২৩ বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক দল বিজেপি৷ মধ্যে তারকা প্রচারকদের দিয়ে বিজেপি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে৷ শুক্রবার ২৯ কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রর বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সমর্থনে এক বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয় চাকমাঘাট ব্রিজ সংলগ্ণ মাঠে৷ এই সমাবেশের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা৷ এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথশর্মা, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায় সহ প্রমুখ’’রা৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন পূর্বে ত্রিপুরা শুধু লালে লাল ছিল৷ কিন্তু বর্তমানে বদলেছে সময়৷ বদলেছে রাজ্যের রাজনৈতিক অবস্থা৷ বর্তমানে সেই লালেদের অস্তিত্ব অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না৷ তাছাড়া তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বাম কংগ্রেসের জোটের প্রসঙ্গ টেনে বলেন কংগ্রেস একটা রসগোল্লার মতো বড় গোল এবং সিপিআইএম-ও ঠিক তেমনি আরেকটি রসগোল্লার মতো গোল৷ ফলে এই বামগ্রেস জোট এই ত্রিপুরার মানুষকে গোল ছাড়া আর কিছুই দিতে পারবে না৷ এই দিনের এই বিজয় সংকল্প সমাবেশে ২৯ কৃষ্ণপুর জনজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপজাতি অংশের জনগণের উপস্থিতি তেমন ভাবে চোখে পড়েনি৷

বাম কংগ্রেস জোট রাজ্যবাসীকে কিছুই দিতে পারবে না ঃ হিমন্তবিশ্ব শর্মা
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















