News Flash

  • Home
  • দেশ
  • গরু পাচারের তদন্তে ফের শান্তিনিকেতনে সিবিআই
Image

গরু পাচারের তদন্তে ফের শান্তিনিকেতনে সিবিআই

বোলপুর, ২ ফেব্রুয়ারি (হি. স.) : মুখ্যমন্ত্রী জেলা ছাড়তেই ফের গোরু পাচার মামলার তদন্তে বোলপুরে সিবিআই। শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে অনুব্রতর পরিচালক, ঘনিষ্ঠ নেতাদের এক এক করে ডেকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দারা৷ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে, সিবিআই সূত্রে খবর৷

গোরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারই মাঝে ৩ দিনের বীরভূম সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে ফের অনুব্রতর পাশে দাঁড়িয়ে নিজেই বীরভূম দেখার কথাও বলে যান তৃণমূল সুপ্রিমো। এদিন বীরভূম থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। যোগ দেন প্রশাসনিক বৈঠকে৷

মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়তেই গোরু পাচার মামলার তদন্তে বোলপুরে সিবিআই অফিসারেরা। বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে অস্থায়ী ক্যাম্প অফিসে এদিন দুপুর থেকে অনুব্রত মণ্ডলের পরিচালক বিজয় রজক, ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষক অর্ক দত্ত, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন, বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর ঘোষ ওরফে ভজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে পরেই ঘনিষ্ঠ এই কাউন্সিলের বাড়িতে হানা দিয়েও তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা৷ এমনকি, তাঁকে বোলপুরের অস্থায়ী ক্যাম্প অফিস সহ কলকাতার নিজাম প্যালেসেও ডেকে জেরা করা হয়েছিল। একই ভাবে প্রাথমিক শিক্ষক অনুব্রত ঘনিষ্ঠ অর্ক দত্তকেও একাধিকবার জেরা করেছেন তদন্তকারী অফিসারেরা৷ এছাড়া, ব্যাঙ্ক কর্মীদেরও নতুন করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ অর্থাৎ, গোরু পাচার মামলার তদন্তে বোলপুরে ফের সক্রিয় সিবিআই অফিসারেরা।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top