News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র ক্রিকেট, প্লেট গ্রুপে আমবাসাকে হারিয়ে মোহনপুর ফাইনালে
Image

রাজ্য সিনিয়র ক্রিকেট, প্লেট গ্রুপে আমবাসাকে হারিয়ে মোহনপুর ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। বল হাতে দুরন্ত সুভাষ চক্রবর্তী। সুভাষের ভেলকিতে কুপোকাৎ আমবাসা। ফাইনালে উঠলো মোহনপুর মহকুমা। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে মোহনপুর মহকুমা ৩ উইকেটে পরাজিত করে আমবাসা মহকুমাকে। বিজয়ী দলের সুভাষ চক্রবর্তী ৪ উইকেট পেয়েছেন। তবে ৭২ রানে ৭ উইকেট পতনের পর রোহন বিশ্বাস এবং চিরঞ্জীব দেবনাথ যে দক্ষতার সাথে খেলে মহকুমাকে ফাইনালে তুলেছেন তা প্রশংসার দাবি রাখে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় আমবাসা মহকুমা। মোহনপুরের পেস-‌স্পিন আক্রমণে ২২ গজে দিশেহারা হয়ে পড়েন অমবাসার ব্যাটসম্যান-‌রা। এবংদ্রুত উইকেট হারাতে থাকেন। শেষ পর্যন্ত ৩০.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার রাহুল পাল ৩৭বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮, ফনি ভূষন দেব ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১,উত্তম কলই ২৫ বল খেলে ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল সর্বোচ্চ ৩০ রান পায় অতিরিক্ত খাতে। মোহনপুরের পক্ষে সুভাষ চক্রবর্তী (‌৪/‌১৮) এবং অজয় সরকার (‌২/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৩.‌২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনপুর মহকুমা। দলের পক্ষে রোহন বিশ্বাস ৩৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং চিরঞ্জীব দেবনাথ ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ওপেনার দেবাংশু দত্ত ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। আমবাসার পক্ষে দেবোত্তম দেব (‌২/‌২৩), উত্তম কলই (‌২/‌২৬) এবং মনিষ রুদ্র পাল (‌২/‌৩৬) সফল বোলার। ৪ ফেব্রুয়ারি হবে ফাইনাল ম্যাচ। মোহনপুর মহকুমা খেলবে সাব্রুম মহকুমার বিরুদ্ধে। ‌‌‌‌‌

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top