ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। বল হাতে দুরন্ত সুভাষ চক্রবর্তী। সুভাষের ভেলকিতে কুপোকাৎ আমবাসা। ফাইনালে উঠলো মোহনপুর মহকুমা। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে মোহনপুর মহকুমা ৩ উইকেটে পরাজিত করে আমবাসা মহকুমাকে। বিজয়ী দলের সুভাষ চক্রবর্তী ৪ উইকেট পেয়েছেন। তবে ৭২ রানে ৭ উইকেট পতনের পর রোহন বিশ্বাস এবং চিরঞ্জীব দেবনাথ যে দক্ষতার সাথে খেলে মহকুমাকে ফাইনালে তুলেছেন তা প্রশংসার দাবি রাখে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় আমবাসা মহকুমা। মোহনপুরের পেস-স্পিন আক্রমণে ২২ গজে দিশেহারা হয়ে পড়েন অমবাসার ব্যাটসম্যান-রা। এবংদ্রুত উইকেট হারাতে থাকেন। শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার রাহুল পাল ৩৭বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮, ফনি ভূষন দেব ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১,উত্তম কলই ২৫ বল খেলে ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল সর্বোচ্চ ৩০ রান পায় অতিরিক্ত খাতে। মোহনপুরের পক্ষে সুভাষ চক্রবর্তী (৪/১৮) এবং অজয় সরকার (২/১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৩.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনপুর মহকুমা। দলের পক্ষে রোহন বিশ্বাস ৩৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং চিরঞ্জীব দেবনাথ ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ওপেনার দেবাংশু দত্ত ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। আমবাসার পক্ষে দেবোত্তম দেব (২/২৩), উত্তম কলই (২/২৬) এবং মনিষ রুদ্র পাল (২/৩৬) সফল বোলার। ৪ ফেব্রুয়ারি হবে ফাইনাল ম্যাচ। মোহনপুর মহকুমা খেলবে সাব্রুম মহকুমার বিরুদ্ধে।

রাজ্য সিনিয়র ক্রিকেট, প্লেট গ্রুপে আমবাসাকে হারিয়ে মোহনপুর ফাইনালে
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















