News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে জয় অব্যাহত চলমান সংঘের
Image

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে জয় অব্যাহত চলমান সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রাখলো চলমান সঙ্ঘ। আপাতত দল রয়েছে দ্বিতীয় স্থানে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার  চলমান সঙ্ঘ ২-‌০ গোলে পরাজিত করে তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুলকে। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে সুজন সরকারের মেয়েরা। মাত্র কয়েক মাসের প্রশিক্ষণে গোটা দলকে অনেকটা একসুতোয় বেধে নিয়েছেন কোচ সুজন সরকার। ম্যাচে চলমান সঙ্ঘের পক্ষে নেহা দাস এবং পনমালিতা দেবনাথ গোল করে। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো চলমান সঙ্ঘ। যদিনা সহজ সুযোগ গুলো হেলায় নষ্ট না হতো। বিজয়ী দল প্রথমার্ধে ১-‌০ গোলে এগিয়ে ছিলো। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা। আজ হবে তিনটি ম্যাচ। সকাল সাড়ে ১১ টায় হোলিক্রশ স্কুল খেলবে মাথুলাংবাড়ি স্কুলের বিরুদ্ধে, দুপুর ১ টায় চলমান সঙ্ঘ খেলবে কিল্লা মর্ণিং ক্লাবের বিরুদ্ধে এবং দুপুর আড়াইটায় ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে বিশ্রামগঞ্জের বিরুদ্ধে।

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top