ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রাখলো চলমান সঙ্ঘ। আপাতত দল রয়েছে দ্বিতীয় স্থানে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার চলমান সঙ্ঘ ২-০ গোলে পরাজিত করে তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুলকে। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে সুজন সরকারের মেয়েরা। মাত্র কয়েক মাসের প্রশিক্ষণে গোটা দলকে অনেকটা একসুতোয় বেধে নিয়েছেন কোচ সুজন সরকার। ম্যাচে চলমান সঙ্ঘের পক্ষে নেহা দাস এবং পনমালিতা দেবনাথ গোল করে। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো চলমান সঙ্ঘ। যদিনা সহজ সুযোগ গুলো হেলায় নষ্ট না হতো। বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা। আজ হবে তিনটি ম্যাচ। সকাল সাড়ে ১১ টায় হোলিক্রশ স্কুল খেলবে মাথুলাংবাড়ি স্কুলের বিরুদ্ধে, দুপুর ১ টায় চলমান সঙ্ঘ খেলবে কিল্লা মর্ণিং ক্লাবের বিরুদ্ধে এবং দুপুর আড়াইটায় ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে বিশ্রামগঞ্জের বিরুদ্ধে।

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে জয় অব্যাহত চলমান সংঘের
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















