News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদ গ্রেফতার, তীব্র নিন্দা ইমরান খানের
Image

পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদ গ্রেফতার, তীব্র নিন্দা ইমরান খানের

ইসলামাবাদ, ২ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে আওয়ামী মুসলিম লীগ (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদকে মুরি মোটরওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে। সে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী এবং তাঁর ভাগ্নে শেখ রশিদ শফিক অবশ্য পুলিশের বক্তব্যের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ি থেকে শেখ রশিদ আহমেদ হেফাজতে নেওয়া হয়েছে, মোটরওয়ে নয়। ইসলামাবাদের আবপারা থানায় রশিদের বিরুদ্ধে মামলা করেছেন পাকিস্তান পিপলস পার্টির রাওয়ালপিন্ডি ডিভিশনের সভাপতি রাজা ইনায়াত ওর রেহমান। প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, শেখ রশিদ আহমেদকে গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top