ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। রোমহর্ষক ম্যাচ। তাতে ১ উইকেটে জয় পায় ধূমাছড়া ক্রিকেট জোন। পরাজিত করলো ছামনু ক্রিকেট জোনকে। কৃতিরাজ দেববর্মার অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। বুধবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ছামনু ক্রিকেট জোন ১০৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ত্রিশান বরুয়া যদি প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে হয়তোবা দলীয় স্কোর ৭৫ রানের গন্ডি পার হতো না। ত্রিশান ২৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করে অপরাজিত থেকে যায়। এছাড়া দিরাজ সাউ ৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং অয়ন বরুয়া ১৩ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। ধূমাছড়া ক্রিকেট জোনের পক্ষে কৃতিরাজ দেববর্মা (৩/২১) এবং দীপঙ্কর রায় (৩/২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২০.২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ধূমাছড়া ক্রিকেট জোন। দলের পক্ষে কৃতিরাজ দেববর্মা ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১, বিবেক ত্রিপুরা ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সত্যজিৎ দেববর্মা ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ছামনু ক্রিকেট জোনের পক্ষে ত্রিশান বরুয়া (৫/৪২) এবং অয়ন বরুয়া (৩/২৮) সফল বোলার।

লংতরাইভ্যালিতে ক্রিকেট জয়ী ধূমাছড়া জোন
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















