News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে ক্রিকেট জয়ী ধূমাছড়া জোন
Image

লংতরাইভ্যালিতে ক্রিকেট জয়ী ধূমাছড়া জোন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। রোমহর্ষক ম্যাচ। তাতে ১ উইকেটে জয় পায় ধূমাছড়া ক্রিকেট জোন। পরাজিত করলো ছামনু ক্রিকেট জোনকে। কৃতিরাজ দেববর্মার অলরাউন্ড পারফরম্যান্সে।  মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। বুধবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ছামনু ক্রিকেট জোন ১০৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ত্রিশান বরুয়া যদি প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে হয়তোবা দলীয় স্কোর ৭৫ রানের গন্ডি পার হতো না। ত্রিশান ২৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করে অপরাজিত থেকে যায়। এছাড়া দিরাজ সাউ ৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং অয়ন বরুয়া ১৩ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। ধূমাছড়া ক্রিকেট জোনের পক্ষে কৃতিরাজ দেববর্মা (‌৩/‌২১) এবং দীপঙ্কর রায় (‌৩/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২০.‌২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ধূমাছড়া ক্রিকেট জোন। দলের পক্ষে কৃতিরাজ দেববর্মা ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১, বিবেক ত্রিপুরা ২২ বল খেলে  ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সত্যজিৎ দেববর্মা ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ছামনু ক্রিকেট জোনের পক্ষে ত্রিশান বরুয়া (‌৫/‌৪২) এবং অয়ন বরুয়া (‌৩/‌২৮) সফল বোলার। ‌‌  ‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top