News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে সেমিতে উঠলো আর.সি.সি
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে সেমিতে উঠলো আর.সি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো শক্তিশালী এন এস আর সি সি। বুধবার অনেকটা অনায়াসেই এন এস আর সি সি পরাজিত করে অপেক্ষাকৃত দুর্বল তরুণ সঙ্ঘকে। উঠতি দুই তরুণ বোলার অনুরাগ দাস এবং অনস ভাটনাগরের দুরন্ত বোলিংয়ে সহজ জয় পায় এন এস আর সি সি। বুধবার ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে এন এস আর সি সি ৯ উইকেটে পরাজিত করে তরুণ সঙ্ঘকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আর সি সি-‌র বোলারদের দাপটে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় তরুণ সঙ্ঘ। দলের পক্ষে সৌরনীল গুহ ৩৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং অটল মজুমদার ৪২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। এন এস আর সি সি-‌র পক্ষে অনুরাগ দাস (‌৫/‌৪) এবং অনস ভাটনাগর (‌৩/‌১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে এন এস আর সি সি ১৮.‌২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার মাহিন চৌধুরি ৬৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং ইশান্ত কুমার রাওয়াত ১৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে শঙ্খনীল সেনগুপ্ত ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। ‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top