News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-পাকিস্তান সীমান্তে হোলি উৎসব পালন বিএসএফ জওয়ানদের
Image

ভারত-পাকিস্তান সীমান্তে হোলি উৎসব পালন বিএসএফ জওয়ানদের

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): রঙের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। বসন্তের এই উৎসব আসলে নানা রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব। উত্তর, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারত মেতে উঠেছে রঙের খেলায়। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছেন রঙের উৎসবে। সাধারণ মানুষের পাশাপাশি তারকা, মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বরাও হোলি যাপন শুরু করেছেন। এবার হোলিতে মেতে উঠলেন বিএসএফ জওয়ানরা। তাঁরা জম্মু ও কাশ্মীরের হীরানগর সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে হোলি উদযাপন করেন। এক বিএসএফ জওয়ান জানান, হোলি একটি মহান আনন্দ উৎসব এবং ভারত জুড়ে মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে এটি উদযাপন করে। আমাদের সৈন্যরা এই সময়ে তাঁদের পরিবারের সাথে নেই। কিন্তু যাঁরা এখানে একসঙ্গে আছেন, তাঁরা একটি পরিবারের মতো হোলি উদযাপন করছেন। জম্মু ও কাশ্মীরের হীরানগর সেক্টরের পাশাপাশি পঞ্জাবের অমৃতসরের ভারত-পাক সীমান্তেও হোলি উদযাপন করেন জওয়ানরা।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top