ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো শক্তিশালী এন এস আর সি সি। বুধবার অনেকটা অনায়াসেই এন এস আর সি সি পরাজিত করে অপেক্ষাকৃত দুর্বল তরুণ সঙ্ঘকে। উঠতি দুই তরুণ বোলার অনুরাগ দাস এবং অনস ভাটনাগরের দুরন্ত বোলিংয়ে সহজ জয় পায় এন এস আর সি সি। বুধবার ড: বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে এন এস আর সি সি ৯ উইকেটে পরাজিত করে তরুণ সঙ্ঘকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আর সি সি-র বোলারদের দাপটে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় তরুণ সঙ্ঘ। দলের পক্ষে সৌরনীল গুহ ৩৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং অটল মজুমদার ৪২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। এন এস আর সি সি-র পক্ষে অনুরাগ দাস (৫/৪) এবং অনস ভাটনাগর (৩/১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে এন এস আর সি সি ১৮.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার মাহিন চৌধুরি ৬৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং ইশান্ত কুমার রাওয়াত ১৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে শঙ্খনীল সেনগুপ্ত ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে।

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে সেমিতে উঠলো আর.সি.সি
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















