News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে কিল্লাকে হারালো স্পোর্টস স্কুল
Image

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে কিল্লাকে হারালো স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। ত্রিপুরা স্পোর্টস স্কুলে বিধ্বস্ত কিল্লা মর্ণিং ক্লাব। একপ্রকার বোতলবন্দি করে জয় তুলে নিলো শুভেনজিৎ সিনহার ত্রিপুরা স্পোর্টস স্কুল। আর টানা জয় পেয়ে খেতাবের দৌড়ে আরেককদম এগিয়ে গেলো স্পোর্টস স্কুল। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার দুটি ম্যাচ হয়। এদিন সবার নজর ছিলো দ্বিতীয় ম্যাচের দিকে। ওই ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল মুখোমুখি হয় কিল্লা মর্ণিং ক্লাবের বিরুদ্ধে। ম্যাচে একতরফা খেলে ১৩-‌০ গোলে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। শেষ ম্যাচে একাই নয় গোল করা শ্রীয়া দেব এদিনও ৭ গোল করে। ম্যাচের ৫,১২,১৩,১৫,৩১,৩৬ এবং ৪০ মিনিটে গোল করে শ্রীয়া। এছাড়া শায়ারি ত্রিপুরা হ্যাটট্রিক করে। ম্যাচের ২৯, ৫১ এবং ৫৭ মিনিটে গোল করে শায়ারি। ম্যাচের ২২ ও ৪১ মিনিটে মারিনা জমাতিয়া এবং ৫৪ মিনিটে কেয়া দেববর্মা গোল করে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিলো ৬-‌০ গোলে। ম্যাচটি পরিচালনা করেন অসীম বৈদ্য। দিনের প্রথম ম্যাচে মাইথুং বাড়ি এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের ম্যাচটি শেষ হয় গোলশূণ্যভাবে। দুদলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। ম্যাচটি পরিচালনা করেন তপন কুমার নাথ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top