News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৩৭ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ তৃণমূলের
Image

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৩৭ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ তৃণমূলের

আগরতলা, ১ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরায় ক্ষমতা দখলের স্বপ্ন অধরা থাকলেও নির্বাচনী প্রচারে চাঁদের হাট বসাতে চলেছে তৃণমূল কংগ্রেস। সারা ত্রিপুরায় গোষ্ঠী কোন্দলে জেরবার ঘাসফুল শিবির নির্বাচনী প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৩৭ জনের তালিকা প্রকাশ করেছে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আসছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি-সহ দলের বরিষ্ঠ নেতা তথা লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। 

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ঠাই পেয়েছেন লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, মিমি চক্রবর্তী, কলকাতার মেয়র তথা নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজাও ত্রিপুরায় প্রচারে আসছেন বলে দলীয় বিবৃতিতে জানা গিয়েছে।

এছাড়াও প্রচারকদের মধ্যে থাকছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির-সহ চেয়ারম্যান আশীষ লাল সিং।

ত্রিপুরার যুব সমাজকে উদ্বুদ্ধ করতে প্রচারে আসছেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা প্রমুখ। 

পাশাপাশি প্রচারে থাকছেন লোকসভার সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী(দেব), বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী, বিধায়ক ও বিখ্যাত গায়ক অদিতি মুন্সী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, মুনমুন সেন প্রমুখ। 

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top