News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় হইহট্টগোল, পাঁচমিনিটে ভাষণ শেষ রাজ্যপালের, ভোটের বাজারে পেশ ভোট-অন-অ্যাকাউন্ট
Image

বিধানসভায় হইহট্টগোল, পাঁচমিনিটে ভাষণ শেষ রাজ্যপালের, ভোটের বাজারে পেশ ভোট-অন-অ্যাকাউন্ট

গুয়াহাটি, ০১ ফেব্রুয়ারি, (হি.স.) : ভাষণের সূচনা হতেই বিরোধী শিবিরের হইহ্‌ট্টগোলে মাঝপথে বক্তব্য শেষ করে বিধানসভা থেকে বিদায় নিতে হয়েছে রাজ্যপালকে| বাধ্য হয়ে বিধানসভার যাবতীয় কাজকর্ম ৪৫ মিনিটের জন্য স্থগিত করতে হয়| এর পর ফের বিধানসভার কাজকর্ম শুরু হয় এবং এতে ৩৩ হাজার ৬৮৭ কোটি ৮৩ লক্ষ ২১ হাজার টাকার দাবি মঞ্জুরি ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করেন রাজ্য অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ|assam map
নিজের ভাষণের মাধ্যমে নির্ধারিত সময়ে রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য সূচনা করেন রাজ্যের ত্রয়োদশ বিধানসভার অন্তিম অধিবেশন| কিন্তু রাজ্যপালের ভাষণের শুরুতেই সরকারের কাজকর্মের প্রশংসা শুনতেই বিক্ষোভের সৃষ্টি হয় বিরোধী-শিবিরে| প্রতিবাদ, হুলস্থুল, হট্টগোলের জেরে ১১৮ পৃষ্ঠার বক্তব্য মাত্র পাঁচ মিনিটে শেষ করতে বাধ্য হন রাজ্যপাল| রাজ্যে ঘরোয়া উপাদন ৪০ শতাংশ বেড়েছে, সরকারের কাজকর্মে অগ্রগতি লাভ করেছে বলার সঙ্গে সঙ্গেই শরগোল তোলে ঝাঁপিয়ে পড়েন বিরোধী এআইইউডিএফ-অগপ বিধায়করা| উত্তপ্ত বিধানসভাকে শান্ত করতে রাজ্যপালের ভাষণের অব্যবহিত পরেই ৪৫ মিনিটের জন্য সদনের কাজকর্মে স্থগিতাদেশ জারি করেন অধ্যক্ষ প্রণবকুমার গগৈ| আজ বিধানসভার অন্দরে যা ঘটেছে, তাতে সাফ হয়ে গেছে, সরকারকে বিপাকে ফেলতে বিরোধী-শিবির পুরোপুরি হোমওয়ার্ক করেই প্রস্তুত ছিল| সরকারের জনবিরোধী কাজকর্ম প্রকাশ করে ভোটের হাটে কংগ্রেসকে বিপাকে ফেলার সুযোগ হাতছাড়া করবেন না বিরোধীরা| তাই আজ অনেকটা আগ্রাসী মেজাজেই ছিলেন বিরোধী বিধায়করা| এখানে উল্লেখ করা যেতে পারে, তরুণ গগৈয়ের টানা তৃতীয় কার্যকালের এটাই অন্তিম অধিবেশন| এরপর বসবে চতুর্দশ বিধানসভার অধিবেশন|
বিধানসভা থেকে বাইরে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখামুখি হলে রাজ্যপাল আচার্য বলেন, গণতন্র্রে সবাইকে বলার সুযোগ দিতে হয়, সবার কথা ধৈর্য সহকারে শুনতে হয়, এটাই রীতি| কিন্তু আজ সদনের ভিতরে বিরোধীরা যা ঘটালেন তা অত্যন্ত দুঃখজনক| এটা কাঙ্ক্ষিত নয় বা উচিতও নয়|
এদিকে, ৩৩ হাজার ৬৮৭ কোটি ৮৩ লক্ষ ২১ হাজার টাকার দাবি মঞ্জুরি ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করেছেন রাজ্য অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেটের বদলে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয়মাসের জন্য ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করে কেবল সরকারের জয়গান গেয়েছেন মুখ্যমন্ত্রী| এর ফাঁকে কেন্দ্রীয় সরকারের অনুদানে চলমান বেশ কয়েকটি প্রকল্পের বরাদ্দ কেন্দ্র কর্তন করেছে বলতেও ছাড়েননি তিনি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top