News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী জেলায় যান চলাচলে কিছু বিধি নিষেধ আরোপ
Image

গোমতী জেলায় যান চলাচলে কিছু বিধি নিষেধ আরোপ

Gomati Districtনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার বিভিন্ন রাস্তা ও সড়ককে জনসাধারণের ও যানবাহন চলাচলে বাধা বিপত্তি এড়াতে এবং দূষণ মুক্ত রাখতে কিছু কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ গোমতী জেলার পুলিশ সুপার এক আদেশে এই বিধি নিষেধ আরোপ করেছেন৷ এই আদেশে বলা হয়েছে কিছু কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকর্মের জন্য রাস্তাঘাটে যানবাহন ও জনসাধারণ চলাচল বিঘ্নিত হচ্ছে৷ তাই ত্রিপুরা পুলিশ আইন, ২০০৭-এর ৮১ ধারা অনুসারে এই আদেশে বলা হয়েছে জেলার পার্কিং-এর জন্য নির্দিষ্ট রাস্তা ও সড়ক ব্যতিত অন্য কোথাও যানবাহন পার্কিং করা যাবে না৷ জেলার রাস্তা ও সড়কে নির্মাণ  সামগ্রী বা অন্য কোন সামগ্রী জমিয়ে রাখা  যাবে না৷ রাস্তা ও সড়কগুলিতে কোন ধরনের আবর্জনা, নির্মাণ সামগ্রী ছঁুড়ে ফেলা যাবে না৷ কোন  ব্যক্তি রাস্তা বা  সড়কে অবাঞ্চিত আচরণ করতে পারবেন না৷  এই আদেশ গত ৩০ জানুয়ারি ২০১৬থেকে কার্যকর হয়েছে এবং আগামী ২৭ জুলাই, ২০১৬ পর্যন্ত বলবৎ থাকবে ( এর আগে যদি এই আদেশ প্রত্যাহার না হয়)৷ এই আদেশ অমান্য করলে ত্রিপুরা পুলিশ আইন, ২০০৭ এর ৮২ ধারা এবং ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় অভিযুক্ত হবেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top