News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপাল সকাশে এনডিসি’র টিম, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক
Image

রাজ্যপাল সকাশে এনডিসি’র টিম, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক

CM NDCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ রাজ্য সফররত নেশন্যাল ডিফেন্স কলেজের (এনডিসি) কুড়ি সদস্যক ট্রেনিং অফিসাররা সোমবার রাজ্যপাল তথাগত রায় এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সাক্ষাৎ করেছেন৷ ভারতীয় সেনা বাহিনীর লেঃ জেনারেল এন এস ভেই এর নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার সকালে রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ এই প্রতিনিধি দলে ভারতীয় সেনা বাহিনী, বিমান বাহিনী এবং নৌ বাহিনীর আধিকারিক ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর এবং নাইজেরিয়ার বিভিন্ন বাহিনীর আধিকারীকরা উপস্থিত ছিলেন৷ প্রতিনিধি দলের সাতে রাজ্যপাল তথাগত রায় মত বিনিময় করেন৷ তিনি তাঁদের ত্রিপুরা সফরে আসায় স্বাগত ও অভিনন্দন জানান৷ মত বিনিময়কালে রাজ্যপাল পূর্বোত্তরের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিনিধি দলটিকে অবহিত করেন এবং ইতিমধ্যে ছয় দিনের রাজ্য সফরে তাঁদের অভিজ্ঞতা সম্পর্কেও খোঁজ খবর নেন৷
এদিকে, মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার, ডিজিপি কে নাগরাজ, মুখ্য সচিব যশপাল সিং সহ রাজ্য প্রশাসনের আধিকারীকদের সাথে এনডিসি’র প্রতিনিধি দলের এক সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজকর্মের চিত্র তুলে ধরেন৷ তাছাড়া, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন, রাজ্যের সড়ক, রেল, বিমান, বিদ্যুৎ, টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন৷ কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং রাজ্যে বিভিন্ন কাজকর্মের স্বচ্ছতার বিষয়েও তিনি আলোচনা করেন৷ উল্লেখ্য, রবিবার দুইদিনের রাজ্য সফরে আসেন এনডিসি’র প্রতিনিধি দল৷ মূলতঃ ভারত সহ বিদেশী রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর আধিকারীক এবং পুলিশ সার্ভিসের আধিকারীকগন ন্যাশনাল ডিফেন্স কলেজে ভারতের সামাজিক-রাজনৈতিক অধ্যয়ন বিষয়ক এক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন৷ এই প্রশিক্ষণের সাথে সাজুয্য রেখেই শিবিরে অংশগ্রহণকারী আধিকারীকরা ভারতের বিভিন্ন রাজ্য পরিদর্শনে গিয়ে সেই সব রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও সাংসৃকতি ঐতিহ্য সহ বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত হচ্ছেন এবং অভিজ্ঞতা সঞ্চার করছেন৷ জানা গিয়েছে, প্রতিনিধি দলটি রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে দেখবেন৷ মহাকরণ সূত্রে জানা গিয়েছে এনডিসির প্রতিনিধি দল গত বছরও রাজ্য সফরে এসেছিলেন৷ তার আগে প্রায় কুড়ি বছর পূর্বে এই ধরনের প্রতিনিধি দল ত্রিপুরা সফরে এসেছিলেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top