News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে রহস্যজনকভাবে খুন বাবা ও মেয়ে
Image

পারিবারিক বিবাদের জেরে রহস্যজনকভাবে খুন বাবা ও মেয়ে

murderনয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : পারিবারিক বিবাদের জেরে রহস্যজনকভাবে খুন হতে হল দিল্লির এক বয়স্ক ব্যক্তি ও তাঁর মেয়েকে | বৃহস্পতিবার দিল্লির সারাই রোহিলায় তাদের নিজস্ব বাড়িতে এই ঘটনাটি ঘটে| রহস্যজনকভাবে এই খুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়| পরে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |
পুলিশের সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম হরিকৃষ্ণ বর্মা| ৮৮ বছরের বয়স্ক বৃদ্ধ| হরিকৃষ্ণ পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক| স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে হরিকৃষ্ণবাবুর একমাত্র মেয়ে রাজবালা দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে থাকত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা| প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা তাদের দুজনকে খুন করা হয়েছে | ময়না তদন্তের রিপোর্ট থেকে খুনের আসল কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ| এদিকে পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটিতে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি| বাড়ি থেকে মূল্যবান জিনিসও চুরি যায়নি| তাই চুরির আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে পুলিশ|
হরিকৃষ্ণ বর্মার দুই ছেলে এবং তাঁর এক নাতিকে খুনের সন্দেহে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ| ২০০৯ সাল থেকেই দীর্ঘদিন ধরেই সম্পত্তির কারণে তাদের মধ্যে অশান্তি চলছিল| সেই কারণে বাধ্য হয়ে কিছুদিন আগে তিনি তাঁর দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন| ঠিক কোনও কারণে তাদের কে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top