নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : পারিবারিক বিবাদের জেরে রহস্যজনকভাবে খুন হতে হল দিল্লির এক বয়স্ক ব্যক্তি ও তাঁর মেয়েকে | বৃহস্পতিবার দিল্লির সারাই রোহিলায় তাদের নিজস্ব বাড়িতে এই ঘটনাটি ঘটে| রহস্যজনকভাবে এই খুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়| পরে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |
পুলিশের সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম হরিকৃষ্ণ বর্মা| ৮৮ বছরের বয়স্ক বৃদ্ধ| হরিকৃষ্ণ পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক| স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে হরিকৃষ্ণবাবুর একমাত্র মেয়ে রাজবালা দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে থাকত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা| প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা তাদের দুজনকে খুন করা হয়েছে | ময়না তদন্তের রিপোর্ট থেকে খুনের আসল কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ| এদিকে পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটিতে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি| বাড়ি থেকে মূল্যবান জিনিসও চুরি যায়নি| তাই চুরির আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে পুলিশ|
হরিকৃষ্ণ বর্মার দুই ছেলে এবং তাঁর এক নাতিকে খুনের সন্দেহে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ| ২০০৯ সাল থেকেই দীর্ঘদিন ধরেই সম্পত্তির কারণে তাদের মধ্যে অশান্তি চলছিল| সেই কারণে বাধ্য হয়ে কিছুদিন আগে তিনি তাঁর দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন| ঠিক কোনও কারণে তাদের কে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ|
পারিবারিক বিবাদের জেরে রহস্যজনকভাবে খুন বাবা ও মেয়ে
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















