News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে লেসার ওয়াল বসানোর সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের
Image

সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে লেসার ওয়াল বসানোর সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

manohar parikkarনয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর নড়েচড়ে বসল কেন্দ্র| জঙ্গি অনুপ্রবেশ রুখতে পঞ্জাবে ভারত-পাক সীমান্ত বরাবর ৪০টিরও বেশি অরক্ষিত জায়গায় লেজার ওয়াল বসানোর সিদ্ধান্তে সিলমোহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের|
পাঠানকোটে বিমানঘাঁটিতে জঙ্গি হামলা দেখিয়ে দিয়েছে দেশের নিরাপত্তা ব্যবস্থায় কতটা ফাঁকফোঁকর রয়েছে | যদিও শেষমেশ এবার সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক | সীমান্ত লাগোয়া বিশেষ করে সীমান্ত লাগোয়া নদী ও খালগুলিতে লেসার দেওয়ালের ব্যবস্থা করতে চলেছে ভারত | মূলত পাঠানকোটে হামলার আগে বামিয়ালের উজ নদী পেরিয়েই দেশে প্রবেশ করেছিল জঙ্গিরা| এই ধরনের ছোট ছোট খাল বা নদীর বেশির ভাগই পঞ্জাব সীমান্তে| তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে যে, পাঞ্জাবে গুরুদাসপুর, পাঠানকোটে একের পর হামলায় জঙ্গিরা এ ধরণের নদী-খালই ব্যবহার করে দেশে ঢুকেছে| কারণ, এ জায়গাগুলি কাঁটা তার সেই অর্থে থাকে না| এমনকি নিরাপত্তা দায়িত্বে থাকা সেনা-জওয়ানদেরও নজর এড়িয়ে যায়| সেই কারণে এবার আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার| অনুপ্রবেশ রুখতে তাই এবার এই ধরনের লেসার প্রযুক্তির সাহায্য নেবে সীমান্ত রক্ষী বাহিনী|
দেওয়াল কীভাবে কাজ করবে? দেওয়ালের পাশে কোনও কিছু এলেই বস্তুটি সেন্সারের মাধ্যমে ডিটেক্ট করবে| এ ছাড়া সীমান্তলাগোয়া নদীতেও লেসার রশ্মির ব্যবস্থা থাকবে| নদী পেরিয়ে যদি কেউ অনুপ্রবেশ করতে যায় ওই লেসার রশ্মিই জানান দেবে সাইরেন বাজিয়ে| জম্মু সেক্টের ২০১৫-তেই এই ধরনের দেওয়ালের কাজ শুরু করে দিয়েছে বিএসএফ| এবার সীমান্তের লাগোয়া থাকা নদী-খালগুলিতেও এই ব্যবস্থা থাকবে| ফলে দিনে তো নয়েই, রাতের অন্ধকারেও এই দেওয়াল কেউ টপকাতে পারবে না|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top