নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর নড়েচড়ে বসল কেন্দ্র| জঙ্গি অনুপ্রবেশ রুখতে পঞ্জাবে ভারত-পাক সীমান্ত বরাবর ৪০টিরও বেশি অরক্ষিত জায়গায় লেজার ওয়াল বসানোর সিদ্ধান্তে সিলমোহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের|
পাঠানকোটে বিমানঘাঁটিতে জঙ্গি হামলা দেখিয়ে দিয়েছে দেশের নিরাপত্তা ব্যবস্থায় কতটা ফাঁকফোঁকর রয়েছে | যদিও শেষমেশ এবার সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক | সীমান্ত লাগোয়া বিশেষ করে সীমান্ত লাগোয়া নদী ও খালগুলিতে লেসার দেওয়ালের ব্যবস্থা করতে চলেছে ভারত | মূলত পাঠানকোটে হামলার আগে বামিয়ালের উজ নদী পেরিয়েই দেশে প্রবেশ করেছিল জঙ্গিরা| এই ধরনের ছোট ছোট খাল বা নদীর বেশির ভাগই পঞ্জাব সীমান্তে| তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে যে, পাঞ্জাবে গুরুদাসপুর, পাঠানকোটে একের পর হামলায় জঙ্গিরা এ ধরণের নদী-খালই ব্যবহার করে দেশে ঢুকেছে| কারণ, এ জায়গাগুলি কাঁটা তার সেই অর্থে থাকে না| এমনকি নিরাপত্তা দায়িত্বে থাকা সেনা-জওয়ানদেরও নজর এড়িয়ে যায়| সেই কারণে এবার আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার| অনুপ্রবেশ রুখতে তাই এবার এই ধরনের লেসার প্রযুক্তির সাহায্য নেবে সীমান্ত রক্ষী বাহিনী|
দেওয়াল কীভাবে কাজ করবে? দেওয়ালের পাশে কোনও কিছু এলেই বস্তুটি সেন্সারের মাধ্যমে ডিটেক্ট করবে| এ ছাড়া সীমান্তলাগোয়া নদীতেও লেসার রশ্মির ব্যবস্থা থাকবে| নদী পেরিয়ে যদি কেউ অনুপ্রবেশ করতে যায় ওই লেসার রশ্মিই জানান দেবে সাইরেন বাজিয়ে| জম্মু সেক্টের ২০১৫-তেই এই ধরনের দেওয়ালের কাজ শুরু করে দিয়েছে বিএসএফ| এবার সীমান্তের লাগোয়া থাকা নদী-খালগুলিতেও এই ব্যবস্থা থাকবে| ফলে দিনে তো নয়েই, রাতের অন্ধকারেও এই দেওয়াল কেউ টপকাতে পারবে না|
সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে লেসার ওয়াল বসানোর সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















