News Flash

  • Home
  • Uncategorized
  • দুইশ কোটি দেনা নিগম, চল্লিশ শতাংশ গ্রাহক দায়ি ঃ বিদ্যুৎমন্ত্রী
Image

দুইশ কোটি দেনা নিগম, চল্লিশ শতাংশ গ্রাহক দায়ি ঃ বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ আগামী ৭ জানুয়ারির মধ্যে দেনা মিটিয়ে না দিলে ওটিপিসি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী মানিক দে৷ মূলত, নিগমের দেনা দুই শতাধিক কোটি টাকা৷ ওটিপিসি এবং নেপকোর কাছে এই দেনা৷ বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন ওটিপিসির কাছে একশ কোটির ওপর এবং নেপকোর কাছে একশ তিনকোটি টাকার দেনা বিদ্যুৎ নিগমের৷ সম্প্রতি ওটিপিসি আগামী ৭ জানুয়ারির মধ্যে ৬৯ কোটি টাকা দেনা মিটিয়ে না দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে নোটিশ পাঠিয়েছে৷ অবশ্য বিদ্যুৎ নিগমের দেনার ভার মারাত্মক আকার ধারণ করার পেছনে রাজ্যের ৪০ শতাংশ গ্রাহকের অনিয়মিত বিল মেটানোকেই দায়ি করেছেন তিনি৷ বিদ্যুৎ মন্ত্রী বলেন, রাজ্যের ৪০ শতাংশ সাধারণ ভোক্তা সবসময় বিল মিটিয়ে দেন না৷ আর তাতে বিরাট দেনা হয়ে গেছে বিদ্যুৎ নিগমে৷
MANIK DEY TRIPURAএদিন তিনি আরো জানান, অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিদ্যুৎ নিগম৷ ২০১৫ এপ্রিল মাস এখন পর্যন্ত ৭৯৭২টি হুক লাইন ছিন্ন করা হয়েছে৷ এরই পাশাপাশি হুক লাইন বিরোধী ১৮৬৫টি অভিযান চালানো হয়েছে৷ এ সমস্ত অভিযানে গিয়ে জনগণের রোষানলের শিকার হয়েছেন বিদ্যুৎ কর্মীরা৷ তেমন ১৯৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন হুক লাইন বিরোধী অভিযানে গিয়ে এখন পর্যন্ত ৮২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা সম্ভব হয়েছে৷ পাশাপাশি বকেয়া বিল আদায়ে সার্টিফাইড  কেইস শুরু করা হয়েছে৷ মূলত, এসডিএম কোর্টে এসমস্ত মামলার নিষ্পত্তি হয়ে থাকে৷ এর মাধ্যমে এখন পর্যন্ত ৯২ লক্ষ ২০ হাজার টাকা বকেয়া আদায় করা সম্ভব হয়েছে৷ বিদ্যুৎ মন্ত্রী জানান, বকেয়া মিটিয়ে না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত করারও ব্যবস্থা রয়েছে৷
তবে, বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে যে বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে তা মিটিয়ে দেওয়া শুরু হয়েছে৷ তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া সম্ভব হবে৷ অবশ্য বকেয়া বিদ্যুৎ বিলের যা পরিমাণ তাতে সময়মতো বিল মিটিয়ে না দেওয়ায় জরিমানাও রয়েছে৷
এদিকে, আগরতলা শহরে নতুন স্মার্ট গ্রিড চালু হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন৷ নতুন এই স্কিমে ভোক্তার অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ রাশি অতিক্রম করলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাবে৷ তাতে বিদ্যুৎ বিল বকেয়া কমানো সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷ এই স্কিম সম্বন্ধে তিনি জানান, দেশে মোট তিনটি শহরের জন্য অনুমোদন মিলেছে৷ তার মধ্যে আগরতলাও রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের কাছে এবিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার এর অনুমোদন দিয়েছে৷ আশা করা  হচ্ছে, আগামী এপ্রিল মাস থেকে এই স্কিমে কাজ শুরু হয়ে যাবে৷ সে মোতাবেক এক বছরের মধ্যেই স্মাট গ্রিড চালু করা সম্ভব হবে বলে বিদ্যুৎমন্ত্রী আশা ব্যক্ত করেছেন৷ তিনি জানান, এই স্কিমে কেন্দ্রীয় সরকার ৮০ কোটি  টাকা বরাদ্দ করেছে৷ এই স্কিম কার্যকর করার জন্য এজেন্সিও নির্ধারিত হয়েছে৷ আগরতলা শহরে মোট ৪৬ হাজার ভোক্তা এই স্কিমের আওতায় আসবে বলে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন৷
এদিকে, সম্প্রতি অমরপুরের সরবং গ্রাম এবং চড়িলামে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তদন্ত ক্রমে বেরিয়ে এসেছে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলেই ঘটনাগুলি ঘটেছে৷ বিদ্যুৎ নিগমের তরফে জানানো হয়েছে, গত ১ জানুয়ারি অমরপুরের সরবং গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু এবং তিনজন আহত হওয়ার ঘটনার পেছনে হুক লাইনের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারই দায়ি৷ পাশাপাশি চড়িলামও অবৈধভাবে বৈদ্যুতিক সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ স্থাপন করে সংস্পর্শে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরো একজন মারা যান৷ নিগম উভয় ঘটনা সরজমিনে তদন্ত করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলেই ঘটনাগুলি ঘটেছে বলে জানিয়েছে৷ দুটি ঘটনার তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য নিগমের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলাও করা হয়েছে৷ এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার জন্য নিগম আহ্বান জানিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top