News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে কালো টাকার রমরমা ঠেকাতে নয়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক
Image

দেশে কালো টাকার রমরমা ঠেকাতে নয়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক

indianrupeeনয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হিস) ঃ দেশে কালো টাকার রমরমা ঠেকাতে নয়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক৷ বিদেশ সফরে ৫০ হাজার টাকার ওপরে বিল মেটালে এবার থেকে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক হচ্ছে৷ এই মর্মে এক নির্দেশিকাও জারি করেছে অর্থ মন্ত্রক৷ পাশাপাশি ২ লক্ষ টাকার ওপরে গয়না এবং ১০ লক্ষ টাকার বেশি স্থবর সম্পত্তি কেনার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড৷ আগামী ১ জানুয়ারি থেকেই এই নয়া নিয়ম কা/কর হবে৷ এর আগে সরকারি নিয়ম অনুযায়ী ৫ লক্ষ টাকার সম্পত্তি ক্রয়েই বাধ্যতামূলক ছিল প্যান কার্ড৷ কিন্তু নয়া এই নির্দেশিকায় ছোট বাড়ি বা জমি কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ এছাড়াও এককালীন ব্যাঙ্কে ৫০,০০০ টাকা নগদ জমা রাখার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে প্যান৷ গত মাসে সংসদে অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন, ব্যাঙ্কে ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক৷ কিন্তু নয়া নির্দেশিকায় তা ৫০ লক্ষ করা হয়েছে৷ এছাড়াও নির্দেশিকায় জানানো হয়েছে প্রধানমন্ত্রীর জন ধন যোজনা ছাড়া যেকোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই লাগবে প্যান কার্ড৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top