News Flash

  • Home
  • খেলা
  • ভবিষ্যতে গোয়াকে শক্তিশালী হিসেবে দেখতে চাই : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

ভবিষ্যতে গোয়াকে শক্তিশালী হিসেবে দেখতে চাই : মমতা বন্দ্যোপাধ্যায়

পানাজি, ২৯ অক্টোবর (হি.স.): গোয়াকে ভবিষ্যতে শক্তিশালী হিসেবে দেখতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য গোয়ার জনগণের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, “তৃণমূলকে একটা সুযোগ দিন।…আমরা বিভেদের রাজনীতি করি না। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আমরা।” শুক্রবার গোয়ার রাজধানী পানাজিতে তৃণমূলের নেতাদের সামনে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, “আমি আপনাদের বোনের মতো। আমি আপনাদের ক্ষমতা কুক্ষিগত করতে এখানে আসিনি। সমস্যার সময় মানুষকে আমরা যদি সহায়তা করতে পারি, তাতে আমার হৃদয় ছুঁয়ে যায়। আপনারা নিজেদের কাজ করবেন, আমরা শুধুমাত্র এই প্রক্রিয়ায় আপনাদের সহায়তা করব।”

মমতা আরও বলেছেন, “বাংলা একটি শক্তিশালী রাজ্য। ভবিষ্যতে গোয়াকেও আমরা শক্তিশালী হিসেবে দেখতে চাই। গোয়ায় নতুন সকাল দেখতে চাই আমরা। কেউ প্রশ্ন করছেন ‘মমতা জি তো বাংলায়, তাহলে গোয়ায় কীভাবে করবেন?’ কেন নয়? আমি ভারতীয়, আমি যে কোনও স্থানে যেতে পারি। আপনারাও যে কোনও স্থানে যেতে পারেন।” গোয়ার জনগণকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা ধর্মনিরপেক্ষতা, একতা, গণতন্ত্রে বিশ্বাসী। আমি বিশ্বাস করি ভারত আমাদের মাতৃভূমি। বাংলা যদি আমার মাতৃভূমি হয়, তাহলে গোয়াও আমার মাতৃভূমি।”

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top