News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে ডাম্পার ট্রাকে ধাক্কা নিয়ন্ত্রণহীন বাসের, গুরুতর আহত ৮ জন
Image

মুম্বইয়ে ডাম্পার ট্রাকে ধাক্কা নিয়ন্ত্রণহীন বাসের, গুরুতর আহত ৮ জন

মুম্বই, ২৭ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের ব্যস্ততম রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি বেসরকারি বাস। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের চালক, কন্ডাক্টর-সহ মোট ৮ জন। তাঁদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বুধবার সকালে দুর্ঘটানটি ঘটেছে মুম্বইয়ের দাদর এলাকায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত ধীর গতিতেই যাচ্ছিল ডাম্পার ট্রাকটি। আচমকাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে, দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা মারে। সংর্ষের জেরে বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। গ্রেটার মুম্বই পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক। গুরুতর আহত ৫ জনের মধ্যে বাসের চালক ও কন্ডাক্টরও আছেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top