News Flash

  • Home
  • Uncategorized
  • Murder of housewife by barbaric torture : বর্বরোচিত নির্যাতন করে গৃহবধূকে হত্যা, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা
Image

Murder of housewife by barbaric torture : বর্বরোচিত নির্যাতন করে গৃহবধূকে হত্যা, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ অমরপুরের সর্বং এলাকায় এক গৃহবধূকে পরিকল্পিতভাবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে গুরুতর অভিযোগ করেছেন মৃতারবাপের বাড়ির লোকজন৷ এ ব্যাপারে বীরগঞ্জ থানার অভিযুক্তদের নাম উল্লেখ করে সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷


গত মঙ্গলবার অমরপুরের বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সরবং এর বাসিন্দা রসময় দেবনাথের বড়পুএ সঞ্জয় দেবনাথের স্ত্রী প্রতিমা দেবনাথকে সংজ্ঞাহীন অবস্থায় অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বুধবার প্রতিমা মারা যায়৷ পরবর্তী সময়ে প্রতিমার মা মরনী দেবনাথ উদয়পুর থেকে অমরপুর বীরগঞ্জ থানায় প্রতিমার স্বামী সঞ্জয় দেবনাথ,শশুর রসময় দেবনাথ, শাশুড়ী পারুল দেবনাথ, দেবর সুমন ও দেবরের স্ত্রী মনি দেবনাথের বিরুদ্ধে মামলা করেন৷ভারতীয় দন্ডবিধির ৪৯৮/৩০২/৩৪ মামলা নথিভুক্ত করা হয়েছে৷মামলার নম্বর ৬০/২০২১. মৃতার মা জানিয়েছেন পরিকল্পিত ভাবে তার মেয়েকে খুন করা হয়েছে৷এখনো আসামী গ্রেপ্তার হয়নি৷


মঙ্গলবার মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী মৃতার বাপের বাড়ি উদয়পুর গকুলপুর হঠাৎ কলোনি বাজারে আসেন এবং মৃতার মা মরনী দেবনাথের সাথে কথা বলেন৷পরে সাংবাদিকদের মহিলা কমিশনের চেয়ারপার্সন জানান, ঘটনার পরিপেক্ষিতে তিনি এলাকা পরিদর্শন করে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন৷পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় পুলিশের তীব্র সমালোচনা করেন তিনি৷প্রয়োজনে মৃতদেহ যেখানে মাটি চাপা দেওয়া হয়েছে সেখান থেকে তুলে ময়না তদন্ত করা হবে বলে জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top