News Flash

  • Home
  • Uncategorized
  • বুধে নতুন দল ঘোষণা করতে পারেন অমরিন্দর, পঞ্জাবে চলছে গুঞ্জন ও জল্পনা
Image

বুধে নতুন দল ঘোষণা করতে পারেন অমরিন্দর, পঞ্জাবে চলছে গুঞ্জন ও জল্পনা

চন্ডীগড়, ২৬ অক্টোবর (হি.স.): বুধবার নিজের দল ঘোষণা করতে পারেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এ বিষয়ে মঙ্গলবারই ইঙ্গিত দিয়েছেন অমরিন্দর সিংয়ের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল। চন্ডীগড় বুধবার সাংবাদিকদের মুখোমুখি হবেন অমরিন্দর। তাই সমস্ত সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছেন রবীন। ইতিমধ্যেই পঞ্জাবে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন ও জল্পনা।

কংগ্রেসকে ইতিমধ্যেই পরোক্ষভাবে বিদায় জানিয়েছেন অমরিন্দর সিং, যে দল তাঁকে দু’বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী করেছে। ইতিমধ্যেই নতুন দল তৈরি করারও ইঙ্গিত দিয়েছেন অমরিন্দর। বিজেপির সঙ্গেও আসন সমঝোতার জন্য তিনি প্রস্তুত, যদি কৃষক ইস্যুর সমাধান হয়। এমতাবস্থায় বুধবারের সাংবাদিক বৈঠক ঘিরে পঞ্জাবের রাজনৈতিক মহলে নানা ধরনের গুঞ্জন চলছে।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top